কাঠালিয়া প্রতিনিধি:
নরসিংদী বিয়ে করে হেলিকপ্টারে করে বউ নিয়ে এসেছেন ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের পশ্চিম চেঁচরী গ্রামের ইমাম হাজী তালুকদার এর বড় ছেলে সুমন তালুকদার। সুমন তালুকদার ঢাকায় ব্রাকে চাকরি করেন।
বুধবার দুপুর ১২ টায় হেলিকাপ্টারে করে বউ নিয়ে চেঁচরীরামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নেমেছে সুমন। খবর পেয়ে সেখানে ভীর জমিয়েছে এলাকার শত শত লোকজন। সুমনের এই কাজে খুশি তার পরিবারের লোকজন।
নরসিংদীর মাধবদী উপজেলার কামাল ভুঁইয়া এর কন্যা মাহেরা আক্তার রিয়ার সাথে ২০২২ সালে বিয়ে হয় সুমন এর। এর বিয়ের পথে তারা ঢাকায় বসবাস করতেন। মাহেরা আক্তার রিয়া শেখ হাসিনা মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী। হেলিকপ্টারে বউ আনার বিষয়টি তাদের অনেক আগের পরিকল্পনা ছিলো বলে জানিয়েন সুমন এর বাবা ইমাম হাজী।










