কাঁঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী শৌজালিয়া হক্কোননুর দরবার শরীফের বজলুর রহমান হক্কোননুরী (রঃ) স্মৃতি বৃত্তি মঙ্গলবার বিকেলে প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক জননেতা এডভোকেট খাঁন সাইফুল্লাহ পনির।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক সংবাদ প্রতিদিন পত্রিকার সিনিয়র এডিটর আমেরিকা প্রবাসী জি,এম,কায়কোবাদ মিলন, ঢাকাস্থ বরিশাল বিভাগিয় কল্যান সমিতির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃজিয়াউল কবির দুলু, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন ও কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান জনাব মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার।
হক্কোননুর দরবার শরীফের গদ্দিনশিন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃমঞ্জিল মোর্শেদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী রাফাত সাইফুল্লাহ জয়, মোঃ আলতাফ হেসেন খলিফা, মোঃমিলন সিআরআই প্রতিনিধি, ঝালকাঠি, শৌলজালিয়া মাঃবি সন্মানিত প্রধান শিক্ষক মোঃসাবিরুল আলম,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃহাবিবুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিবাবকবৃন্দ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ। এ বৃত্তি বাছাই পরীক্ষায় উপজেলার মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭শত ৫জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে তিন ক্যাটাগরিতে নির্বাচিত ৬৯জনকে ১হাজার, ১৫শ ও ২৫শ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।










