জনতার খবর ডেক্সঃ
ঐতিহ্যবাহী ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বাংলাভিশন টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি মোঃ মাসউদুল আলম পুনরায় সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছে। সভাপতি পদে কাজী খলিলুর রহমান নির্বাচিত।
আজ ২৫ ডিসেম্বর সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঝালকাঠি প্রেসক্লাবের সভাকক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আনোয়ার হোসেন আনু নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি নির্বাচনি ফলাফল ঘোষণা দেন।
মোঃ মাসউদুল আলম কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল জনতার খবরের সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। তিনি এর পূর্বে ঝালকাঠি প্রেসক্লাবের সহ সভাপতি ছিলেন। মোঃ মাসউদুল আলম পুনরায় সহ সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত করায় কাঠালিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ঝালকাঠি প্রেসক্লাবের সদস্যদেরকে অভিনন্দন জানান।
সহ সভাপতি মোঃ আল আমিন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক পদে আ.স.ম মাহমুদুল রহমান পারভেজ, দপ্তর সম্পাদক পদে মোঃ বরকত মৃধা নির্বাাচিত হয়েছে।
উল্লেখ্য ১৩টি পদে এই নির্বাচনের মধ্যে সম্পাদক পদে মোঃ আক্কাস সিকদার,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অলোক সাহা, প্রচার ও প্রকাশনা পদে জহিরুল ইসলাম জলিল এবং নির্বাহী ৪টি পদে বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দত্ত, দিলীপ মন্ডল, রতন আচার্জ, রাজু খানসহ ৭টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে কাজী খলিলুর রহমান ও দুলাল সাহা, সহসভাপতি ২টি পদে মানিক রায় মাসুদুল আলম, মোঃ আল আমিন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক পদে কে এম সবুজ ও আ.স.ম মাহমুদুল রহমান পারভেজ, কোষাধ্যক্ষ পদে তরুণ সরকার ও মোঃ শফিউল ইসলাম সৈকত এবং দপ্তর সম্পাদক পদে মোঃ মাঈনুল হক লিপু ও মোঃ বরকত মৃধা ৬টি পদে প্রতিদ্বন্দিতা করেছেন। প্রেসক্লাবের ২৮জন ভোটার সদস্য এই নির্বচনে ভোট প্রয়োগ করেন। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।










