বরিশাল প্রতিনিধিঃ
বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় কোরান তেলওয়াত,দোয়া মোনাজাত ও এতিমদের মাঝে খাবার বিতরণ করছে বরিশাল জেলা যুবদল।
শুক্রবার (১৭জুন) দলীয় কার্যালয়ে বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে যুবদল দল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ।
দোয়া মোনাজাত শেষে দলীয় কার্যালয়ে কোরান তেলওয়াত ও পরে নগরীর মুসলিম গোরস্তান মাদ্রাসা এতিমখানার শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন করা হয়।










