কাঠালিয়া প্রতিনিধিঃ
বিষখালী নদীর কাঠালিয়া কচুয়া-বেতাগীর ফেরীটি এখন উদ্বোধনের অপেক্ষায়। বেতাগী ও কচুয়ার দুই পারের গ্যাংওয়ের কাজ শেষ পর্যায় রয়েছে। ইতোমধ্যেই ফেরি পৌছে গেছে কচুয়া ফেরি ঘাটে। যেকোন সময় ফেরিটি উদ্বোধন হলে উম্মোক্ত হতে পারে দক্ষিন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা।

এই ফেরি পারাপার হয়ে খুব সহজেই পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন কেন্দ্র, বরগুনা অপরদিকে বেকুটিয়া হয়ে খুলনা, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষিরা, গোপালঞ্জে এ অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে, কমে যাবে দুরত্ব।

অধিক আগ্রহে উদ্বোধনের অপেক্ষায় তাকিয়ে আছে এ অঞ্চলের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।










