গৌরনদী প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জেরধরে এক ইউপি সদস্যর স্ত্রীর বিরুদ্ধে প্রতিবেশী একটি পরিবারের সিদ্ধ করা প্রায় ছয়মন ধান ময়লা-আবর্জনার মধ্যে ফেলে দিয়ে বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বার্থী গ্রামের।
মঙ্গলবার (০৭ জুন) সকালে ওই গ্রামের ছিদ্দিক ফকিরের স্ত্রী শিউলী বেগম অভিযোগ করে বলেন, সোমবার সকালে ধান সিদ্ধ করে প্রতিবেশী আব্দুল কাদেরের বাড়ির উঠানে রোদে শুকাতে দেই। ওইদিন দুপুরে ওই বাড়িতে প্রবেশ করে স্থানীয় ইউপি সদস্য করিম লস্করের স্ত্রী রীনা বেগম রোদে শুকাতে দেয়া প্রায় ছয় মন ধান ময়লা-আবর্জনার মধ্যে ফেলে দিয়ে হুমকি প্রদান করে চলে যায়। তিনি আরও বলেন, নির্বাচনে ভোট না দেয়ার অজুহাতে করিম লস্কর ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তার স্ত্রী রিনা বেগম তাদের ওপর জুলুম ও অত্যাচার করে আসছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি সদস্যর চাচাতো ভাই আব্দুল কাদের লস্করের স্ত্রী শিরিনা বেগম বলেন, প্রতিবেশী শিউলী বেগমের ধানের পাশাপাশি আমাদের ধানও ময়লা-আবর্জনার মধ্যে ফেলে দিয়েছে ইউপি সদস্যর স্ত্রী রীনা।










