ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফের দুদিনব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। শনিবার সকালে আখেরি মোনাজাত পচিলালনা করেন মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর।
এর পূর্বে ওয়াজ মাহফিলে ৫০ জন হাফেজ কে পাগড়ী পরানো হয়। নতুন হাফেজদের পাগড়ী পরিয়ে দেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য,১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।










