উচ্চ আদালতের নির্দেশেই হাজী সেলিম চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, হাজী সেলিম একজন সংসদ সদস্য, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আবার দেশে ফিরে এসেছেন। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সরকারি দলের সংসদ সদস্য হাজী সেলিম। গত শনিবার (৩০ এপ্রিল) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ব্যাংককে যান ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হাজী সেলিম। উচ্চ আদালতে সাজা হওয়ার পর দেশ ছেড়ে যাওয়ার পর সমালোচনার ঝড় ওঠে।












