বিজ্ঞান ও প্রযুক্ত ডেস্কঃ পরিবর্তীত বৈশ্বিক পরিস্থিতিতে খরচ কমাতে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ে ঘোষণা দিয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। এই প্রক্রিয়া শুরু হবে আগামী ১৮ জানুয়ারি থেকে।
এবিষয়ে আগে ইঙ্গিত দিলেও বুধবার এক নোটের মাধ্যমে কর্মীদের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে এই দু:সংবাদ জানান অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি। তিনি জানান, কয়েক বছর ধরে বৈশ্বিক অর্থনীতির অনিশ্চিত পরিস্থিতির জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে অ্যামাজন।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির কার্যালয় ও গুদামে বর্তমানে ১৫ লাখের মতো কর্মী কাজ করছে। জনশক্তির দিক থেকে যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের পর দ্বিতীয় বৃহত্তম বেসরকারি প্রতিষ্ঠান অ্যামাজন। কিছুদিন আগে ১১ হাজার কর্মী ছাঁটাইয়ে ঘোষণা দিয়েছে ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা-মেটা।












