• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Wednesday, July 1, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

অরক্ষিত ১৩৫ শহীদের মরার ভিটার বধ্যভূমি

জনতার খবর প্রকাশক জনতার খবর
December 13, 2021
in বরিশাল, সারাদেশ
A A
অরক্ষিত ১৩৫ শহীদের মরার ভিটার বধ্যভূমি
1
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

মোঃ মোছাদ্দেক হাওলাদার, বরিশাল ॥

পাক সেনাদের সেইদিনের নির্বিচারে গুলির শব্দ এবং গুলিবিদ্ধ নর-নারী ও শিশুদের আর্তনাত আজো আমার কানে ভেসে বেড়ায়। যখনই নির্মম ঘটনার কথা মনে পরে, তখনই চোখ দিয়ে জল গড়িয়ে পরতে থাকে। ভয়ে আজো আতঁকে উঠি। স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর পরেও সেইদিনের লোমহর্ষক ঘটনা আজো ভুলতে পারিনি।

সেদিন পাক সেনাদের গুলিতে ১৩৫ জন নর-নারী ও শিশু একইস্থানে নির্মম হত্যার স্বীকার হয়েছিলেন। পরবর্তীতে নিহতের ২/১ জন স্বজনরা কয়েকটি লাশ এখান থেকে নিয়ে গেলেও সিংহভাগ লাশ একইস্থানে পরেছিলো। তখন নির্জন এ জঙ্গলে শহীদদের লাশ শেয়াল-কুকুরে ছিরে খেয়েছে। বেশ কয়েকদিন পর স্থানীয় মুক্তিযোদ্ধারা এখানে এসে লাশগুলো একটি ডোবার মধ্যে রেখে মাটি চাঁপা দিয়েছিলেন।

অশ্রু সজল নয়নে কথাগুলো বলছিলেন,পাক সেনাদের গুলিতে প্রাণ হারানো ১৩৫ জন শহীদের নির্মম মৃত্যুর প্রত্যক্ষদর্শী বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামের শহীদ পরিবারের সন্তান মৃত অনিল চন্দ্র দাসের ছেলে মনোতোষ দাস (৬৪)। পাকসেনাদের নির্মম গুলিতে সেদিন শহীদ হয়েছিলেন মনোতোষ দাসের ঠাকুর দাদা অশ্বিনী কুমার দাস।

আরো দেখুন

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ইসমাত হোসেন রাসু বলেন, পাক সেনাদের ভয়ে ১৯৭১ সালের ১৫ মে হরহর গ্রামের নন্দিপাড়ার বনজঙ্গল বেষ্টিত জলাভূমিতে আশ্রয় গ্রহণ করেছিলেন আশপাশ এলাকার কয়েকশ’ হিন্দু পরিবারের বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা। বিষয়টি জানতে পারে পাক বাহিনীর দোসর বাটাজোর ক্যাম্পের রাজাকাররা। তারা পাক সেনাদের নিয়ে সেদিন দুপুরে বন-জঙ্গল ঘেরা ওইস্থানে আক্রমন চালায়। হানাদাররা নিরীহ জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষন করে। এতে প্রায় ১৩৫ জন ব্যক্তি শহীদ হন। তাদের মধ্যে পাঁচ মাসের শিশু থেকে ৮৫ বছরের বৃদ্ধ ছিল এবং অধিকাংশই ছিল নারী ও শিশু। সেদিন পাকসেনাদের দোসরা ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করেছিলো।

মুক্তিযোদ্ধার সন্তান উৎপল চক্রবর্তীর লেখা ‘স্বাধীনতা সংগ্রামে বাটাজোর ও বীর মুক্তিযোদ্ধাদের কথা’ বইয়ে উল্লেখ করা হয়েছে, একইদিন একইস্থানে ১৩৫ জনকে গুলি করে হত্যা করেছিল বলেই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর এলাকার ওই বধ্যভূমির নামকরণ করা হয়েছে ‘মরার ভিটা’। হরহর গ্রামের নন্দী পাড়ার সেই দুর্গম ও নির্জন জঙ্গলটি আজও ভয়াল দিনের স্মৃতি বহন করে চলছে। এখনও ওই স্থানের মাটি খুড়লে শহীদদের মাথার খুলি, কংকাল ও হাড়গোড় পাওয়া যায়। সেখানে আজও থমথমে ভাব বিরাজ করছে।

স্থানীয় মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সরদার বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর পরেও বাটাজোর ইউনিয়নের হরহর এলাকার ১৩৫ শহীদের স্মৃতি বিজড়িত মরার ভিটায় আজো নির্মিত হয়নি কোনো স্মৃতিস্তম্ভ। এমনকি এ বধ্যভূমিতে আসার একমাত্র মাটির রাস্তাটিরও বেহাল দশা। গত সাতবছর থেকে বিজয়ের মাস আসলেই জনপ্রতিনিধি ও সরকারী দপ্তরের কর্মকর্তারা অরক্ষিত এ বধ্যভূমিতে শ্রদ্ধা জানাতে আসার পর স্মৃতি স্তম্ভ ও রাস্তা নির্মানের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। কিন্তু পরবর্তীতে আর কাউকে খুঁজে পাওয়া যায়না। ফলে আজো ১৩৫ শহীদের বধ্যভূমিতে কোন স্মৃতি স্তম্ভ কিংবা কাঁচা রাস্তাটি নির্মান করা সম্ভব হয়নি।

বাটাজোর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের হাওলাদার বলেন, সেদিন গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া এক মায়ের দুগ্ধ পান করা অবস্থায় ৭/৮ মাস বয়সের এক শিশুপুত্রকে উদ্ধার করা হয়েছিলো। যা ছিলো এক হৃদয় বিদারক ঘটনা। ওই শিশুও সেদিন গুলিবিদ্ধ হয়ে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন।

সেদিনকার সেই ছোট শিশু অবিলাষ নন্দী (৫০) ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের ৫০ বছর পেরিয়ে গেলেও এ হত্যাযজ্ঞের সাথে জড়িত স্থানীয় রাজাকারদের আজো বিচারের আওতায় আনা হয়নি। এমনকি শহীদ পরিবার হিসেবেও আমাদের কোন স্বীকৃতি দেওয়া হয়নি। সম্মানি নয়; অন্তত রাষ্ট্রীয়ভাবে যেন আমাদের একটি সনদ প্রদান করে শহীদ পরিবার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যা দেখে আমাদের ভবিষ্যত প্রজন্ম জানতে পারবে স্বাধীনতা যুদ্ধের আত্মত্যাগের কথা।

স্থানীয় অসংখ্য মুক্তিযোদ্ধারা বলেন, সেদিন পাক সেনাদের সাথে উপস্থিত থেকে নির্বিচারে গুলিবর্ষণের সাথে সরাসরি জড়িত ছিলো স্থানীয় রাজাকার কমান্ডার আদম আলী মাষ্টার, তার সহযোগী মানিক রাঢ়ী, খাদেম সরদার, জব্বার সরদার, আক্কাস আলী বেপারীসহ তাদের অন্যান্য সহযোগীরা। মুক্তিযোদ্ধা, এলাকাবাসী ও শহীদ পরিবারের স্বজনরা দ্রুত জীবিত যুদ্ধাপরাধীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং শহীদ পরিবারের স্বীকৃতিসহ ভবিষ্যত প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে মরার ভিটার বধ্যভূমির স্মৃতি রক্ষায় একটি স্মৃতিস্তম্ভ ও যাতায়াতের একমাত্র রাস্তাটি নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্বাধীনতার স্বপক্ষের সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

June 27, 2026
কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

June 27, 2026
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে : ড. জিয়াউদ্দিন হায়দার

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে : ড. জিয়াউদ্দিন হায়দার

June 26, 2026
ঝালকাঠির ধানসিঁড়ি ইকোপার্কে গড়ে উঠছে সাংস্কৃতিক ভিলেজ – ড. জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠির ধানসিঁড়ি ইকোপার্কে গড়ে উঠছে সাংস্কৃতিক ভিলেজ – ড. জিয়াউদ্দিন হায়দার

June 25, 2026
বামনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

বামনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

June 25, 2026
রাজাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

রাজাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

June 25, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে : ড. জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠির ধানসিঁড়ি ইকোপার্কে গড়ে উঠছে সাংস্কৃতিক ভিলেজ – ড. জিয়াউদ্দিন হায়দার

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

June 27, 2026
কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

June 27, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!