ঝালকাঠি প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ করেছে জেলা শ্রমিক দল।
সোমবার বিকাল সাড়ে ৪টায় জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহর ঘুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে শেষ হয়।
প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাহাদাৎ হোসেন। ঝালকাঠি-১ আসনের সম্ভাব্য বিএনপির প্রার্থী হাবিবুর রহমান সেলিম রেজা ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক এড. মিজানুর রহমান মুবিন এবং সমাবেশে সভাপতির বক্তব্যর রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি টিপু সুলতান। এই বিক্ষোভে রিক্সা শ্রমিক, ইমারত শ্রমিক, রেস্তোরা শ্রমিক, বেকারী শ্রমিক, লবন ও পরিবহনসহ সকল শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করেন।










