ঝালকাঠি প্রতিনিধি: আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য, ১৪ দলের সমন্বয়াক ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, মাদক সেবিরা নিজেদের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের অপূরনিয় ক্ষতির কারণ।
কেউ যদি মাদক সেবি হয় তাকে ছাত্রলীগে স্থান দেয়া হবে না। আর মাদক সেবি প্রমাণিত হলে তাকে ছাত্রলীগের সদস্য পদ থেকে বহিস্কার করা হবে। মায়ানমারসহ আর্ন্তজাতিক ভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে আমাদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতা।
আজ ২৩ মে সোমবার সকালে ঝালকাঠি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ অধ্যক্ষ মো: ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস ও ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী। পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।










