ঝালকাঠি প্রতিনিধি।
২০ বছর পর বিটিভিতে আবার শুরু হচ্ছে জনপ্রিয় শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ” নতুন কুঁড়ি -২০২৫”।
এ উপলক্ষে অভিভাবকদের সাথে মতবিনিময় করেছে ঝালকাঠি তথ্য অফিস। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার লেলিন বালার সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিকুল ইসলাম। মতবিনিময় সভায় বিভিন্ন ইভেন্টের প্রশিক্ষকরাও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ‘নতুন কুঁড়ি” প্রতিযোগিতায় ঝালকাঠির শিশু-কিশোররা যাতে অংশ নেয় সে বিষয় অভিভাবকদের কাছে আহবান জানানো হয়। জেলা তথ্য অফিস জানায় ১৫ আগষ্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতার রেজিস্ট্রশন করা যাবে।
মোট ৯টি বিষয়-এ প্রতিযোগিতা থাকবে: অভিনয়, আবৃত্তি, গল্প বলা বা কৌতুক, সাধারণ নৃত্য বা উচ্চাঙ্গ নৃত্য,
দেশাত্মবোধক গান বা আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত ও হামদ-নাত। দুটি শাখায় আবেদন করা যাবে। ক শাখায় ৬ থেকে ১১ বছর এবং খ শাখায় ১১ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোররা আবেদন করতে পারবে।#










