জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দোগনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ জামালের পুত্র কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী মোঃ জহিরুল ইসলাম ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল সাড়ে ১১ টার সময় তার মৃত্যু হয়। জহিরুল দীর্ঘ দিন শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।
আজ বিকেল ৫টা ৩০ মিনিটের সময় তার জানাজা নামাজ নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাহফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন
কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি, সাধারন সম্পাদক ও সদস্য বৃন্দ, জনতার খবর পরিবার, কাঠালিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা শোক জানিয়েছেন।










