পেয়ারা হাট
জিল্লুর রহমান জিল্লু
ভাসমান পেয়ারা হাট
ঝালকাঠির ভীমরুলি
কাঁচাপাকা পেয়ারা খেতে
বর্ষাকালে যা-ই চলি।
আটঘর কুড়িয়ানায়
পেয়ারা চাষে বিখ্যাত
পর্যটকের ঢল নামে
ক্রেতা বিক্রেতা শতশত।
সারিবাঁধা নৌকা বোঝাই
দেখতে দারুণ পেয়ারা
পুষ্টিকর পেয়ারা খেলে
লাবণ্য হয় চেহারা।
জিল্লুর রহমান জিল্লু
আবদুল্লাহ সড়ক
কাশিপুর, বরিশাল
০১৭১৮২৮৬৮৭৮
৮/৮/২০২৩












