ঝালকাঠি প্রতিনিধি:
পাওনা টাকা চাইতে গেলে ঝালকাঠির চার যুবককে পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বাঁধন হালদার (৩০), চঞ্চল ঢালী (২৯), সঞ্জয় হালদার (২২) ও হৃদয় গাইন (২২)। এরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
আহতরা জানিয়েছেন, প্রায় ৭ বছর পূর্বে অধিক মুনফার লোভে গ্রামের পেয়ারা চাষিসহ বিভিন্নস্তরের মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা জমা রাখে নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নের আঁতা সমবয় সমিতিতে। কিন্তু বর্তমানে তাদের পাওনা টাকা ফেরৎ দিচ্ছে না। পাওনা টাকা চাইতে গেলে আঁতা সমবয় সমিতির পরিচালক উত্তম মিস্ত্রি অকথ্য ভাষায় গালি দেয়। এক পর্যায়ে উত্তম মিস্ত্রি ও তার কর্মচারী স্বপন মন্ডল, রিপন ও অঞ্জলী মিস্ত্রি মিলে জিআই পাইপ, চেয়ার ও লাঠিসোঠা দিয়ে বেধরক পিটিয়ে জখম করে চারজনকে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্ত্তি করান হয়। আহত বাঁধন হালদার একলাখ ৭০ হাজার, হৃদয় গাইন দুই লাখ ৪৬ হাজার, চঞ্চল ঢালী চার লাখ ও মিলন এদবর ১২ লাখ টাকা পাবেন বলে জানিয়েছেন। নেছারাবাদ থানার ওসি বনি আমিন বলেন,‘ আমরা এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










