ঝালকাঠি প্রতিনিধি:
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে দৈনিক গাউছিয়া। দীর্ঘ পথ সফলতার সাথে পাড়ি দিয়ে এ পর্যন্ত এসেছে। অতীতের ন্যায়ে ভবিষ্যতেও দৈনিক গাউছিয়া তার নিজস্বতা ধরে রাখতে সক্ষম হবে।
ঝালকাঠিবাসীর প্রত্যাশার প্রতীক দৈনিক গাউছিয়া পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। সোমবার সন্ধ্যায় পঞ্চম বর্ষে পদার্পন অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
ঝালকাঠি প্রেসক্লাব মিলানায়তনে অনুষ্ঠিত পঞ্চম বর্ষে পদার্পন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।
দৈনিক গাউছিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধ চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদি গবেষনা কেন্দ্রের চেয়ারম্যান একেএম রেজাউল করিম, ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন কবির, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক আল-আমিন তালুকদার, জেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান, যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি প্রিন্স মন্ডল।
এর আগে অতিথিদের নিয়ে কেক কাটা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক গাউছিয়ার প্রকাশক অলোক সাহা।










