ঝালকাঠি প্রতিনিধ :-
ঝালকাঠির নলছিটি পৌরসভার প্রতীকী তরুণ জনপ্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতীকী পৌর পরিষদের সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নন প্রফিট সংস্হার উদ্যোগে তারুণ্যের নলছিটি এর আয়োজন করেন।
এতে নলছিটি পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের ৯ জন পুরুষ ও তিন জন নারী তরুণ প্রতীকি কাউন্সিল হিসেবে তাদের ওয়ার্ডের বিভিন্ন সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরেন। প্রতীকী মেয়র হিসেবে মনোনীত হন মোঃ খালেদ সাইফুল্লাহ তিনি প্রত্যেক ওয়ার্ডের সমস্যা ও সম্ভাবনার কথা শুনে কি ধরনের সমাধান করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে তরুণদের জন প্রতিনিধি হবার আকাঙ্ক্ষা বাস্তবায়নে মানুষের জনকল্যাণে বিভিন্ন কাজের দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।
প্রতীকী সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ।তারুণ্যের নলছিটির উপদেষ্টা প্রফেসর শামসুল আলম খান বাহার, শহীদুল ইসলাম, কামরুজ্জামান মান্না, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পৌর শাখার সভাপতি একরামুল করিম মিঠু ও সাধারণ সম্পাদক খালিদ হাসান তালুকদার সহ বিভিন্ন ছাত্রী ছাত্রীবৃন্দু।










