ঝালকাঠি প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিজয় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করেছে।
মঙ্গলবার( ৫ আগষ্ট) সকাল দশটায় ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন’র একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে নলছিটি পৌর ভবনের সামনে এসে শেষ হয়।
এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ, পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে।আলোচনা সভা শেষে জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রæত আরোগ্যের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন।
জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কৃতি সন্তান শহীদ সেলিম তালুকদারের কবর জিয়ারত করেন নলছিটি উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।










