ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩১ জুলাই দুপুরে আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন রিপন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন,ম্যানিজিং কমিটির সদস্য সাইদুল ইসলাম, সাবেক অভিভাবক সদস্য সেলিম আহমেদ, সমাজসেবক বাদল হোসেন।
কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।










