• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
শনিবার, মার্চ ১৪, ২০২৬
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ বিনোদন

দেশীয় চলচ্চিত্রকে আবারও সচল করতে তথ্য মন্ত্রণালয় করছে ৬৮ সিনেপ্লেক্স

জনতার খবর প্রকাশক জনতার খবর
অক্টোবর ৫, ২০২১
in বিনোদন
A A
দেশীয় চলচ্চিত্রকে আবারও সচল করতে তথ্য মন্ত্রণালয় করছে ৬৮ সিনেপ্লেক্স

ছবিঃ সংগৃহীত।

0
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বিনোদন ডেস্কঃ দেশের চলচ্চিত্রে অশ্লীলতা জেঁকে বসার পর দর্শক যেভাবে সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সে পরিস্থিতির খুব একটা পরিবর্তন এখনো হয়নি। বলা চলে নারী দর্শকরা এখনো হলবিমুখ। নায়ক-নায়িকাদের দুঃখ-সুখে সমব্যথী হতে আর হলে ফেরেনি তারা। এ পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করা হয়েছে অনেকবার। তার পরও সিনেমার দর্শক হলবিমুখই রয়ে গেছে।

দেশের অনেক সিনেমা হলের পরিবেশ স্বাভাবিক থাকলেও সুস্থ বিনোদনপ্রেমীরা আর সেখানে ফিরে যেতে সাহস পায়নি। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তির ধাক্কা। দেশের বেশির ভাগ সিনেমা হলে নেই প্রদর্শনের প্রয়োজনীয় সরঞ্জাম। ফলে বিনোদনের জন্য বিকল্প হিসেবে দর্শকরা বেছে নিয়েছে ঘরে বসে সিনেমা দেখার পথ। এসব কারণে দর্শকশূন্যতায় বন্ধ হতে থাকে একের পর এক সিনেমা হল। যেগুলো খোলা ছিল, করোনা মহামারি সেগুলোতেও ঝুলিয়ে দেয় অনির্দিষ্ট সময়ের তালা। সব মিলিয়ে দেশের সিনেমা হলগুলোর পরিস্থিতি এমন দাঁড়ায়, সেখানে আর প্রবেশের পরিবেশ নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বহু উপজেলায় এখন আর যেমন সিনেমা হল নেই, ২৫টি জেলাসহ রাজশাহীর মতো বিভাগীয় শহরেও নেই সিনেমা হল। সাদাকালো যুগের পর নব্বইয়ের দশকে দেশে সিনেমা হলের সংখ্যা ছিল এক হাজার ৪৩৫। বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে ৯৫। আবার এর মধ্যে মাত্র ৬৫টি সিনেমা হল প্রদর্শনযোগ্য। এই হিসাব কালের কণ্ঠকে দিয়েছেন প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু।

আরো দেখুন

এবার হলিউডের থ্রিলার সিনেমায় শাকিব খান!

জামিন পেয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

এত কিছুর পরও সিনেমা হল নিয়ে রয়েছে বেশ কয়েকটি আশা-জাগানিয়া সংবাদ। চলচ্চিত্রশিল্পকে রক্ষায় সরকারি-বেসরকারি উদ্যোগে দেশজুড়ে সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেই ৬৮টি অত্যাধুনিক সিনেপ্লেক্স তৈরি করা হচ্ছে। আর বেসরকারি পর্যায়ে স্টার সিনেপ্লেক্স দেশজুড়ে আধুনিক প্রযুক্তির সিনেমা হল নির্মাণের উদ্যোগ নিয়েছে। এত দিন ঢাকায় সীমাবদ্ধ থাকলেও এবার ঢাকার বাইরে সিনেপ্লেক্স চালু করা হবে। এই উদ্যোগে প্রথমে বগুড়ায় চালু করা হচ্ছে সিনেপ্লেক্স। পর্যায়ক্রমে কুমিল্লা, রাজশাহী ও সৈয়দপুরে নির্মিত হবে স্টার সিনেপ্লেক্স। আবার দেশজুড়ে নিম্ন আয়ের মানুষের বিনোদনের জন্য সিনেমা হল চেইন চালুর পরিকল্পনাও নিয়েছে স্টার সিনেপ্লেক্স।

স্টার সিনেপ্লেক্সে বাংলাদেশের ছবি কত ভাগ প্রদর্শিত হবে জানতে চাইলে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘আমাদের দেশে যে মানের ছবি নির্মাণ করা হচ্ছে তার বেশির ভাগ সিনেপ্লেক্সে প্রদর্শনযোগ্য নয়। এর কারণ প্রযুক্তিগত ত্রুটি, সাউন্ড কোয়ালিটি, কালার রেজল্যুশন। ভালো গল্পের আন্তর্জাতিক মান মেনে ছবি নির্মাণ করা হলে সব প্রদর্শিত হবে। এর জন্য দরকার সিনেমার জন্য ভালো গল্প এবং বাজেট। তাহলেই দেশে ভালো চলচ্চিত্র নির্মাণ সম্ভব।’

২০০৫ সালে বন্ধ হয়ে যায় পুরান ঢাকার ইসলামপুরের ঐতিহ্যবাহী লায়ন সিনেমা হল। পুরান ঢাকাবাসীর জন্য এটি ছিল দুঃসংবাদ। তবে এবার সুখবর হচ্ছে, শিগগিরই বুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জে চালু হচ্ছে নতুন চারটি সিনেপ্লেক্স। নামকরণ হয়েছে লায়ন সিনেমাস। আগামী ডিসেম্বরে খুলে দেওয়া হবে এই চারটি হল। নির্মাতা কাজী হায়াত বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল কালের কণ্ঠকে জানান আরেকটি সুখবর। সিনেমা হল খাতে প্রণোদনা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক হাজার কোটি টাকা দিচ্ছেন। এই অর্থ দিয়ে বেসরকারি উদ্যোগে সিনেপ্লেক্স নির্মাণ করা হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এক হাজার কোটি টাকা দিচ্ছেন। এটি ব্যাংক লোন নয়, তহবিল থেকে প্রণোদনা। অনেকে এই অর্থ নিয়ে সিনেপ্লেক্স নির্মাণ করবে। শ্রীনগরে আমার সিনেমা হল স্বপ্নপুরী। এটিতে এবার আমি অত্যাধুনিক সুবিধা যুক্ত করে নতুন করে চালু করব।’

প্রণোদনার বিষয়ে প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘প্রধানমন্ত্রী যে এক হাজার কোটি টাকা প্রণোদনা দিচ্ছেন, তাতে দেশে সিনেপ্লেক্সের সংখ্যা অনেক বাড়বে। আমি নিজেও একটি সিনেপ্লেক্স বানাব। এরই মধ্যে জমি কিনেছি। ঢাকার দক্ষিণখানে হবে আমার সিনেপ্লেক্স।’

বগুড়ায় স্টার সিনেপ্লেক্সের মাল্টিপ্লেক্স সিনেমা হলটি আগামী বছরের মাঝামাঝি চালু করার পরিকল্পনা করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। নান্দনিক পরিবেশ, অত্যাধুনিক প্রযুক্তির সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের সব সুযোগ-সুবিধা থাকবে এই হলে। দেশের চলচ্চিত্রশিল্পের প্রসারে এই পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তথ্য মন্ত্রণালয়ের ৬৮টি সিনেপ্লেক্স
তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ৬৮টি অত্যাধুনিক সিনেপ্লেক্স তৈরি করা হচ্ছে। সূত্র জানায়, তথ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশের ৬৪টি জেলায় তৈরি হবে তথ্যকেন্দ্র, যেখানে একটি করে অত্যাধুনিক সিনেপ্লেক্সও নির্মাণ করা হবে। এটির প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত। এই উদ্যোগে দেশজুড়ে সিনেমা দেখতে দর্শকরা নতুন আঙ্গিকে সিনেমা হল পাবে।

 

Tags: দেশীয় চলচ্চিত্রকে আবারও সচল করতে তথ্য মন্ত্রণালয় করছে ৬৮ সিনেপ্লেক্স
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

এবার হলিউডের থ্রিলার সিনেমায় শাকিব খান!

এবার হলিউডের থ্রিলার সিনেমায় শাকিব খান!

জুন ২১, ২০২৫
জামিন পেয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

জামিন পেয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

মে ২০, ২০২৫
ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ হয়েছে সিনেমা

ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ হয়েছে সিনেমা

এপ্রিল ২১, ২০২৫
অতিরিক্ত টাকার নেশা একধরনের মানসিক রোগ: ডা. এজাজ

অতিরিক্ত টাকার নেশা একধরনের মানসিক রোগ: ডা. এজাজ

জানুয়ারি ২৬, ২০২৫
পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে

জানুয়ারি ২৬, ২০২৫
আবারও ওয়েব সিরিজে ফিরছেন নিশো, পরিচালক ভিকি

আবারও ওয়েব সিরিজে ফিরছেন নিশো, পরিচালক ভিকি

ডিসেম্বর ১০, ২০২৪

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য’র বিরুদ্ধে দুদকের মামলা

রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার

ঝালকাঠিতে ঋণের চাপে গলায় ফাঁস দিলো যুবক

কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য’র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য’র বিরুদ্ধে দুদকের মামলা

মার্চ ১২, ২০২৬
রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার

রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার

মার্চ ১২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

আগস্ট ২৮, ২০২৪
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আগস্ট ৩, ২০২২
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত