নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে দেশি প্রজাপতির মাছ ও শামুক সংরক্ষন উন্নয়ন প্রকল্পের আওতায় অবহিত করন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে নলছিটি উপজেলা মৎস্য অফিসের আয়োজনে কুসঙ্গগল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলাকাবাসীদের কে নিয়ে এ অবহিত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ পরিচালক আনিছুর রহমান তালুকদার।বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, দেশীয় প্রজাতী মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মুহাম্মাদ মনিরুল ইসলাম, মূল্যায়ন কর্মকর্তা আসলাম হোসেন শেখ।
সভায় বক্তারা দেশি মাছ ও শামুক সংরক্ষন কি ভাবে করতে হবে তার পরামর্শ ও দিক নির্দেশনা দেন।