ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে সাবেক স্বামী গোলাম রাব্বি তালাকপ্রাপ্ত স্ত্রীকে ১৭ দিন আটকে রেখে ‘ধর্ষণ’ করায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী।
শনিবার ৫ জুলাই দুপুরে নলছিটি উপজেলা প্রেসক্লাবে ভুক্তভোগী নারী সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে ওই নারী জানান, ২০১৯ সালের ২ আগস্ট একওই এলাকার গোলাম রাব্বির সাথে তার বিবাহ হয়।বিবাহের পর সে আমার পরিবারের কাছ থেকে যৌতুক হিসেবে ৭ লাখ টাকা নেয়। টাকা নেয়ার পর আমার সাবেক স্বামী গোলাম রাব্বি বরিশাল বেলতলা ভাড়া বাসায় আমাকে রেখে বিদেশে চলে যান। প্রবাসে থাকাকালীন সময়ে বিভিন্ন কথা প্রসংগে আমাকে মৌখিক ভাবে তালাক দেয় এবং তাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলেন। পরে আমি কাজীর মাধ্যমে গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ গোলাম রাব্বিকে তালাক দেই।গত মার্চে সে বিদেশ থেকে আসার পর দিন গত ১৯ মার্চ ঢাকায় আমার বড় বোনের বাসায় চলে আসে। সেখান থেকে গত ২৯ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বরিশালের বেলতলা ভাড়া বাসায় আমাকে তালা বদ্ধ করে রেখে জোরপূর্বক ধর্ষণ করে।পরে আমি তার বাসা থেকে পালিয়ে আসি।
এর পর আমার বিরুদ্ধে স্বর্ণ ও নগদ টাকা নেওয়ার মিথ্যা মামলা দেন এবং কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ি দেয়।এ মামলা আমি ১৩ দিন কারাভোগ করার পর বর্তমানে জামিনে রয়েছি গোলাম রাব্বী আমি ও আমার পরিবারের সদস্যদের হত্যা সহ বিভিন্ন হুমকি দিচ্ছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।










