ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনাতয়নে লালন শাইয়ের ১৩৫ তম তিরোধাম দিবস পালিত হয়েছে । জেলা প্রশাসন সাংস্কৃতিক মন্ত্রনালয়ের সহযোগিতায় আলোচনা সভা ও লালন সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানের ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম বায়োজিত । সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: কাওসার হোসেন। অন্যদের মধ্যে জেলা প্রাণী সম্পদ কর্মকতা নিরোদ বরণ জলধার আলোচনায় অংশগ্রহন করে।
ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকার ১১ জন বাউল শিল্পী লালন সংগীত পরিবেশন করেন। বাউল শিল্পীদের মধ্যে দুই তিন জন ব্যতীত স্টেজ শো করতে গিয়ে লালন সংগীতের সুরের স্খলন ঘটিয়ে নিজেদের আঙ্গীকে নিজেদের মতো করে লালন সংগীত পরিবেশন করে ।
ঝালকাঠির জেলা প্রশাসক লালনের দর্শনের মূল কথা ধর্ম ও জাত পাতের উর্ধে উঠে সবার উপরে মানব সত্য প্রতিষ্ঠা করার কথা বলেছেন । তার চিন্তা চেতনার সাথে সংক্রেটিস দর্শনের মেলবন্ধন রয়েছে । তার কবি গুরু রবীন্দ্রনাথের বাউল অঙ্গনের গানের মধ্যে লালনের প্রভাব রয়েছে । আমাদের লালন দর্শন চর্চা করলে বিভেদ মুক্ত হতে পারবো ।










