ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম, ঝালকাঠি সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সারজিল।উপজেলা পর্যায়ের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি জেলায় বর্তমানে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং বর্তমান পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে অপরাধ মাথা চারা দিয়ে উঠতে চেষ্টা করছে এবং এই ব্যাপারে সকলকে সজাগ থাকার আহŸান জানানো হয়েছে। সভায় জানানো হয় গত মাসে ঝালকাঠি জেলায় সড়ক দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সভায় পুলিশি কার্যক্রম, জেলা কারাগারের সার্বিক অবস্থা, মাদক দ্রব্যের অপব্যবহার ও মাদকদ্রব্য সংক্রান্ত মোবাইল কোর্ট, বাল্য বিবাহ, আনসার ভিডিপি সম্পর্কিত বিষয়, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিশেষ করে ইট ভাটা ও সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া, মোবাইল কোর্ট পরিচালনা, বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম, ভ্রাম্যমান আদালত পরিচালনা, অবৈধ ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার, ভ‚য়া চিকিৎসক, ফুটপাত দখল মুক্ত করা বিষয়ক কার্যক্রম ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে।
সভায় ঝালকাঠি সরকারি কলেজের চারদিকের বেষ্টনি না থাকায় এই ক্যাম্পাসটি মাদকসেবীরা মাঝে মাঝে মাদকদ্রব্যের স্পর্ট হিসেবে ব্যবহারের চেষ্টা করছে এবং সম্প্রতিক সময়ে কলেজের একাডেমিক ভবনে বড় ধরণের কয়েকটি চুরির ঘটনা ঘটেছে বিষয়ে অধ্যক্ষ সভায় আলোকপাত করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জেলার ৪টি উপজেলায় বিগত মে মাসে ৭২টি মামলা দায়ের হয়েছে ও ৬৪জনকে গ্রেফতার করা হয়েছে। মে মাসে ডাকাতি ১টি, খুন ১টি, ৩টি ধর্ষণ, ২টি নারী নির্যাতন, ২টি সিধেল চুরি, ১টি গবাদী পশু চুরি, অন্যান্য চুরি ২টি, পারিবারিক সংঘাতজনিত কারণে ৩৩টি মারামারির ঘটনায় মামলা, অস্ত্র আইনে ১টি, অন্যান্য ঘটনায় ১৬টি মামলা ও মাদক আইনে ১০টিসহ মোট ৭২টি মামলা দায়ের হয়েছে। এরপূবে এপ্রিল মাসে দায়েরকৃত মামলার সংখ্যা ছিল ৮৩ ও গ্রেফতারের সংখ্যা ছিল ৪৭জন।










