কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় দিন দিন বৃদ্ধি পচ্ছে কোভিড-১৯ সংক্রমন। গত ২৪ ঘন্টায় সোমবার ৭১ জনের নমুনা পরীক্ষায় ২৮ জন পজেটিভ সনাক্ত হয়েছে এবং তাদেরকে হোম আইসোলিয়েশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। রবিবার ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল ১০জন।
সোমবার আক্রান্তদের মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ৯ জন, নলছিটি উপজেলায় ৮জন ও রাজাপুর উপজেলায় ১১ জন রয়েছে। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ১৬ হাজার ৬৭১জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এর মধ্যে ৩৭৩৩জন পজেটিভ ও ১১ হাজার ৯২৩জন নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। সুস্থ্য হয়েছে ৪৫৮৭জন, মৃত্যু এ পর্যন্ত ৭৩জন। ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে সূত্রে এই তথ্য পাওয়া গেছে।










