ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ২০২৪-২৫ অর্থ বছরে ২৭টি ব্যাংক ১৭৯ কোটি ৮ লাখ ৩৫হাজার টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার মধ্যে এই অর্থ বছরে ১৯৭ কোটি ৩৩লাখ ৫৮ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করে ১১০% লক্ষ্যমাত্রা অর্জন করেছে। ১৪৮৩৩জনকে এই ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার মধ্যে ১২৮ কোটির মধ্যে ১৫৫ কোটি ৩৫লাখ টাকা বিতরণ করে ১২১% লক্ষ্যমাত্রা অর্জন করেছে।
রবিবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি ঋণ বিতরণ কমিটির সভায় এই তথ্য বিবরনী উপস্থাপন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাকিলা রহমানের সভাপতিত্বে এই সভায় আঞ্চলিক উর্দ্ধোতন মূখ্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ব্যাংক, বরিশালের উপ-পরিচালক নাজমুল হুদাসহ সকল ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
অন্যান্য ব্যাংকগুলির মধ্যে সোনালী ব্যাংকের ৬ কোটি ৯৫ লাখ লক্ষ্যমাত্রার মধ্যে ৮৯০জনকে ৭ কোটি ৪লাখ টাকা বিতরণ করে ১০১% লক্ষ্যমাত্রার অর্জন করেছে। অগ্রনী ব্যাংক ব্যাংকের ৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার লক্ষ্যমাত্রার মধ্যে ৬৯২ জনকে ৩ কোটি ৮০ লাখ ২৮ হাজার টাকা বিতরণ করে ৯৭% লক্ষ্যমাত্রার অর্জন করেছে। ইসলামী ব্যাংক ৭ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ২৭৩ জনকে ৪ কোটি ৮৭ লাখ ৯৮ হাজার টাকা বিতরণ করে ৭০% লক্ষ্যমাত্রার অর্জন করেছে।
আল আরাফা ব্যাংক ৫ কোটি ৭০ লাখ টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ৩৩৭ জনকে ৩ কোটি ১৮ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করে ৫৬% লক্ষ্যমাত্রার অর্জন করে পিছিয়ে রয়েছে। কর্মসংস্থান ব্যাংক ৭ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ২৪৬ জনকে ৬ কোটি ৮৫ লাখ টাকা বিতরণ করে ৯৮% লক্ষ্যমাত্রার অর্জন করেছে। বিআরডিপি ব্যাংক ৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ৬৫৫ জনকে ৫ কোটি ৯০ লাখ ৫৬ হাজার টাকা বিতরণ করে ৫৮% লক্ষ্যমাত্রার অর্জন উল্লেখযোগ্য। এছাড়াও ছোট ছোট ব্যাংকগুলি ছোট ছোট লক্ষ্যমাত্রার মধ্যে বিতরণের হার পিছিয়ে রয়েছে।










