ঝালকাঠি প্রতিনিধি:
দীর্ঘ ১৫ বছর ইমামতি করার পরে ঝালকাঠির নলছিটির উপজেলার উত্তর মগড় হাওলাদার বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. আবু ইউসুফ আকনকে রাজকীয় ভাবে বিদায় দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে ঘোড়ার গাড়িতে করে তাকে রাজকীয় বিদায় জানানো হয়। এর আগে মসজিদ কমিটির পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয় তাকে।
ইমাম প্রতি বিরল এ সম্মাননা জানানো মসজিদ কমিটিকে ধন্যবাদ দিয়েছে স্থানীয়। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটি বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এ্যাভোকেট রুহুল আমীন হাওলাদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এসময় বিশে^র শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।










