ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। এর সাথে রয়েছে ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা।
শনিবার সকাল সাড়ে ১০টায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্ভোধন করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ¦ল কুমার রায়, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জব্বার ও ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম খলিল।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাকিলা রহমান। মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও বিজ্ঞান ক্লাব পর্যায়ে তিনটি গ্রæপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরণের প্রযুক্তি উপস্থাপন করেন। ঝালকাঠির জেলা প্রশাসক অতিথিদের নিয়ে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং প্রযুক্তির ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চান। মেলায় ৩৭টি স্টলে এই প্রদর্শণী উপস্থাপন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, ৪র্থ শিল্প বিপ্লব বিশ্বজুড়ে শুরু হয়েছে। আমরা এর থেকে অনেক পিছিয়ে রয়েছি এবং তিনি উদাহরণ টেনে বলেন দ্বিতীয় শিল্প বিপ্লবে ইন্টারনেট বিপ্লবের মধ্য দিয়ে ইমেইল আইডি এসেছে কিন্তু আমাদের দেশে এখনো সিংহভাগ মানুষের নিজেদের ব্যক্তিগত ইমেইল আইডি নাই। আমাদের অনবরত বিজ্ঞান চর্চার উপরে আগ্রহ সৃষ্টি করতে হবে এবং যারা এর সাথে যুক্ত রয়েছে অন্যদেরকেও তাদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। আমাদের এখন বেশি বেশি করে বিজ্ঞানের চর্চা করা প্রয়োজন।










