ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আগামী ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত ১০ দিনব্যাপী ঝালকাঠির বিসিক শিল্প নগরীতে শুরু হবে বিসিক উদ্যোক্তা মেলা।
৫০টি স্টলে বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রি ও প্রদর্শনের জন্য থাকবে। এছাড়াও মেলায় শিশুদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষনীয় রাইটস থাকবে। প্রতি উদ্ভোধনী ও সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলা সম্পর্কে প্রচার-প্রচারনার ব্যবস্থা করা হবে। মেলায় নিরাপত্তা বিষয়ে আলোচিত হয়েছে।
বুধবার বেলা দেড়টায় অতিরিক্ত জেলা প্রশাসকের কক্ষে এই উপলক্ষ্যে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির বিসিকের উপ-ব্যবস্থাপক আলী আসগর নাসির সহ বিভিন্ন বিভাগের কয়েকজন বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।










