ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি শহরের ০৭ নং ওয়ার্ডে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে এলাকাবাসীর আয়োজনে বাসন্ডা নদীর পশ্চিম পড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবসায়ী কাজী কামাল, অবসর প্রাপ্ত সেনা সদস্য সৈয়দ ইলিয়াস, মো. জুন্নুন হোসাইন, ছাত্র মিরাজ খান।
বক্তারা বলেন, ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্রর ভাঙ্গা মিল থেকে নিউ ঝালকাঠি লবন মিল পর্যন্ত জনগুরুত্বপূর্ন এই সড়কটি নদী ভাঙ্গনে বিলিন হওয়ার পথে। প্রতিদিন এখান থেকে হাজার হাজার লোক চলাচল করে।
কয়েকটি লবন মিল রয়েছে এখানে। অথচ জনগুরুত্বপূর্ন এই সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত করা হয়নি। ভাঙ্গন রোধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রæত ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের।










