ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত ক্ষতিগ্রস্থ পরিবারের অনুদানের মঞ্জুরীকৃত চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টায় সড়ক দূর্ঘটনায় নিহত ৯জনের পরিবারকে ৫লাখ টাকা করে ৪৫ লাখ ও ১জন আহত ব্যক্তিকে ১লাখসহ ৪৬ লাখ টাকার চেক প্রদান করা হয়। ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। বিআরটিএর সহকারী পরিচালক মোঃ মাহফুজুর রহমান এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
ঝালকাঠিতে আজমল জোমাদ্দার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এবং অন্য ৯জন সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তিরা হচ্ছেন মোঃ সালাউদ্দিন, মোঃ আবু হানিফ, মোঃ রিয়াদ, মোঃ জিয়া উদ্দিন, মোঃ মফিজুর রহমান, মোঃ হাসান মিয়া, মোঃ জুয়েল, মোঃ শহিদুল খান ও মোঃ হামিম।










