ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে র্যালী, আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ৯টায় এই শিল্পকলা একাডেমি চত্বর থেকে র্যালী বের হয় এবং র্যালিটি শহর ঘুরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে এসে শেষ হয়। লিড ব্যাংক, রূপালী ব্যাংক পিএলসি এই অনুষ্ঠানের দায়িত্ব পালন করছে। অর্থনৈতিক কর্মকান্ডে স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ও দেশের আর্থিক অন্তভ‚ক্তি কার্যক্রমে তাদেরকে নিয়ে আসার লক্ষ্যে এই কনফারেন্স। অনুষ্ঠানে শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি ব্যাংকের মূখ্য আঞ্চলিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশালের সহকারী পরিচালক ইমতিয়াজ আহম্মেদ মাসুম, যুগ্ম পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান, ঝালকাঠি জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর জব্বার, সোনালী ব্যাংকের সহকারী মহা ব্যবস্থাপক দেবাশীষ কুন্ড। সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ।










