ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা প্রশিক্ষন ইনস্টিটিউটের উদ্যোগে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই সেমিনারে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ মাহাবুব রব্বানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা প্রশিক্ষন ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোঃ জামাল হোসেন। সেমিনারে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রায় ৫০জন অংশগ্রহণ করেছেন। সেমিনারে বিভিন্ন বয়সের পরিপুরক খাবার, বয়স ভেদে ক্যালশিয়ামের জন্য পুষ্টিজনিত খাবারের ব্যবহার ইত্যাদি বিষয়ে বিষদভাবে আলোচিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উর্ধ্বতন প্রশিক্ষক আঞ্চলিক কার্যালয় বরিশালের ফারজানা ছিমি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেছেন, আমাদের লাইফ স্টাইল বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে এবং খাবার দাবারের ক্ষেত্রে পুষ্টিকর খাবার খাওয়ার ক্ষেত্রে পদ্ধতি পরিবর্তন হয়ে ফাস্টফুড খাবারের উপরে নির্ভরতা বেড়েছে। পুষ্টিজনিত খাবারের অভ্যাস মানুষের মধ্যে ফিটনেস তৈরি করে এবং আজকের এই সেমিনারের জ্ঞানকে বিতরণ করতে হবে। তাহলেই এর স্বার্থকতা আসতে পারে।










