ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাবে সংস্কার ও তরুনদের ভাবনা চিন্তার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই সংলাপে নির্বাচন, স্থানীয় সরকার কাঠামো, সংবিধান, নারী বিষয়ে সংস্কার সুপারিশ ইত্যাদি বিষয়ের উপরে সংলাপে আলোচিত হয়েছে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, ছাত্র প্রতিনিধি, জুলাই আন্দোলনকারী, সাংস্কৃতিককর্মী ও মাদ্রাসা শিক্ষার্থীসহ মোট ৪৫জন এই সংলাপে অংশগ্রহণ করেছে।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ বরিশাল এড়িয়া সমন্বয়কারী আল মামুন রাব্বীর সভাপতিত্বে এই প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, সিনিয়র প্রোগ্রাম অফিসার সশাংক বরন রায়, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, ঝালকাঠির সমন্বয়কারী মোঃ জাকির হোসেন ও যুগ্ম সমন্বয়কারী মেহেরার আহম্মেদ জয় অতিথি ছিলেন। সংলাপে অংশগ্রহণকারীদের গ্রæপভিত্তিক সুপারিশমালা তৈরি করা হয়।










