ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি বিসিক চত্বরে বিসিক উদ্যোক্তা মেলা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। মেলায় ৫০টি স্টল রাখা হয়েছে এবং ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা চলবে।
মেলায় কুটির শিল্প, কুটির ও মাঝারি ধরণের শিল্প উদ্যোক্তরা তাদের উৎপাদিত পন্যের নিয়ে আসবেন। উদ্ভোধনের পরে জেলা প্রশাসক মেলার কয়েকটি স্টল ঘুরে দেখেন। পণ্যের পাশাপাশি শিশুদের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন ধরণের রাইটস স্থাপন করা হয়েছে।
এই উপলক্ষ্যে আলোচনা সভায় জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্ক মোঃ কাওছার হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন বিসিক ঝালকাঠির উপ-ব্যবস্থাপক আলী আসগর নাছির।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেছেন, বাংলাদেশে ১৮ কোটি মানুষের জন্য উদ্যোক্তার সংখ্যা কম এই মেলায় উদ্যোক্তাদের আকৃষ্ট করার জন্যই এর আয়োজন করা হয়েছে। ভালো নতুন পন্য চাহিদার নিরিখে বাজার পর্যবেক্ষনের মাধ্যমে প্রকল্প গ্রহণ করা হলে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে এবং এই ধরণের উদ্যোক্তাদের মাধ্যমে যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব।










