ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মিলনায়তনে মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি সচেতনতা মূলক দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ঝালকাঠি পৌরসভার সহায়তাপ্রাপ্ত মায়েরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। ঝালকাঠি পৌরসভায় ১৭৮জন নারী এই সহায়তা পাচ্ছেন। ঝালকাঠি পৌরসভার ইপিআই সুপার ভাইজর আবু হানিফ ও মোসাঃ খাইরুন নাহার রিমা এবং পরিবার পরিকল্পনা বিভাগের মিলিকা ইসলাম প্রশিক্ষণ পরিচালনা করেন।










