ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে যুব ও ক্রীড়া পরিদপ্তরের আওতায় জেলা ক্রীড়া অফিসের তত্ত¡বধায়নে বার্ষিক ক্রীড়া কর্মসূচি অনুযায়ী অনুর্ধ্ব ১৫ ছাত্রÑছাত্রীদের নিয়ে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষন শুরু হয়েছে।
মাঠে উপস্থিত শতাধিক ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ২০জন ছাত্র ও ২০জন ছাত্রীকে বাছাই করা হয়েছে। ২০জন ছাত্র ও ২০জন ছাত্রীকে এই সময়ের মধ্যে ২২টি সেশনে প্রশিক্ষন প্রদান করে বিভাগের জন্য ৫জন করে ছাত্র ও ৫জন করে ছাত্রী পাঠানো হবে।
বুধবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেনের সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া অফিসার সাইদুর রহমান উদ্ভোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।










