ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মহাঅষ্টমীতে মন্ডপে মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা-আর্চনা অঞ্জলি প্রদান চলছে। সব বয়সী হিন্দু ধর্মাবলম্বী মানুষের হৃদয়ে বাঁধভাঙা আনন্দের জোয়ার বইছে।
সকালে জেলার ১৫৫টি মন্ডপে ধূপ, পঞ্চপ্রদীপ,উলুধ্বনি আর ঢাকের বাদ্যের সঙ্গে বাজছে শঙ্খনাদ। উচ্চারিত হচ্ছে পুরোহিতের মন্ত্র। হাতের মুঠোয় ফুল, বেলপাতা নিয়ে ভক্তরা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অঞ্জলি দেন দেবীর পায়ে।
করজোরে কাতর কণ্ঠে জগজ্জননীর কাছে নিজের শান্তি কামনায় প্রার্থনা করেন ভক্তরা। মহাঅষ্টমীতে পাবলিক হরিসভা মন্ডপে অঞ্জলি প্রদান করেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। মহাসপ্তমীতে রাতে মন্ডপে মন্ডপে সব বয়সী হিন্দু ধর্মাবলম্বী মানুষের ঢল নামে দেবী দুর্গা দেখতে।










