ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে ব্যবসায়ী নজরুল ইসলাম হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই এর প্রতিবাদ জানিয়ে ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ঝালকাঠি-বরিশাল সড়কের ভৈরবপাশা বাজারে এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাবেক পুলিশ সদস্য মো. আলতাফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা শাহজাহান হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল হোসেন, এনসিপির শ্রমিক উয়িং এর কেন্দ্রীয় সদস্য মো. নাজমুল হাসান টিটু।
বক্তারা বলেন, ব্যবসায়ী নজরুল ইসলাম হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে যারা কুপিয়ে জখম করে টাকা ছিনতাই করেছে তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আর তা না হলে সড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচী দেওয়া হবে।
রোববার রাত ১১ টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ভৈরবপাশা ইউনিয়নের ছোট প্রেমহার এলাকায় ব্যাবসায়ী নজরুল ইসলাম হাওলাদাকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে । পরে তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়। আহত নজরুল ইসলাম বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে একাধীক কোপের চিহ্ন রয়েছে।










