ঝালকাঠি প্রতিনিধিঃ
পরিকল্পিত বনাায়ন করি , সবুজ বাংলাদেশ গড়ি এই সেøাগান নিয়ে ঝালকাঠিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে । জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন কর্মসূচির আয়তায় এ উপলক্ষে বুধবার শিল্পকলা একাডেমী চত্ত¡রে এই মেলা শুরু হয়েছে ।
সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্ত¡র থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে র্যালী বের হয় র্যালীটি শহর ঘুরে এসে শিল্পকলা একাডেমী চত্ত¡রে এসে শেষ হয় । ঝালকাঠির জেলা প্রশ্সাক অন্য অতিথিদের নিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন । মেলায় ২০ টি স্টলে বিভিন্ন নার্সারী প্রতিষ্ঠান বিক্রয় ও প্রদর্শনের জন্য বনজ ফলস ওষুধী ও এবং বিভিন্ন ফুলের চারা রয়েছে ।
উদ্ধোধন শেষে শিল্পকলা একাডেমী মিলনাতনে এই উপলক্ষে আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন । বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সিভিল সার্জন ডা: মোহান্মদ হুমায়ূন কবির ও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন । সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় বন কর্মকতা কবির হোসন পাটওয়ারী । স¦াগত ব্যক্তব্য রাখেন জেলা বন কর্মকতা জাকিরুল ইসলাম ।










