ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে ২২ কেজি মা ইলিশ ১০ হাজার মিটার কারেন্ট জব্দ করে তিন জেলেকে আটক করেছে। আজ সকাল থেকে বিষখালী ও সুগন্ধা নদীর বিভিন্ন স্থানে মৎস বিভাগ ও জেলা প্রশাসন অভিযান পরিচালানা করে।
এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে আটক তিন জেলেকে এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত জাল নদী তীরে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করে ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। রাত থেকে সকাল পর্যন্ত মৎস্য বিভাগ ও প্রশাসন ৮াট মোবাইল কোর্ট ১০ অভিযান পরিচালনা করেন।
মৎস্য বিভাগ জানায়, সকাল থেকে বিষখালী ও সুগন্ধা নদীতে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে জাল নদীতে রেখেই পালিয়ে যায় জেলেরা। এসময় নদী থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২২ কেজি মা ইলিশ জব্দ করা হয়। আটক তিন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে এক মাস করে সাজা দেয়া হয়েছে।










