ঝালকাঠি প্রতিনিধিঃ
চিরায়ত বাংলার লোকজ সংস্কৃতি রামযাত্রা ও রয়ানী গান কালে শ্রোতে ও পৃষ্ঠপোষকতার অভাবে হাড়িয়ে যাচ্ছে।
ইদানিং ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে এই অনুষ্ঠানগুলি হচ্ছে। ঝালকাঠি শ্রী শ্রী পাবলিক হরিসভায় ৩দিনব্যাপী রামযাত্রা ও রয়ানী শনিবার রাত থেকে শুরু হয়েছে। মনিকা জুয়েলার্সের মালিক সচিন্দ্র কর্মকার ব্যক্তিগত উদ্যোগে এর আয়োজন করেছেন। মোনসা দেবীর বন্ধনাই রয়ানীর প্রধান বিষয় এবং তার করুনা লাভের জন্যই রয়ানীর আয়োজন করা হয়ে থাকে। একসময়ে গ্রামে গঞ্জে মোনসা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে রাতভর এই রয়ানীর আয়োজন হতো।










