ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপার ভাইজার নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে।
শনিবার রাত ৮ টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার উত্তর বাগড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস আহত ১৭ জনকে উদ্ধার করেছে। আহতদের মধ্যে ৭ জন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আশঙ্কাজনক ৪ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করা করেছে।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, বরিশাল থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী যাত্রীবাহি বাস ও খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী পল্লী বিদ্যুতের ১৩ জন শ্রমিকবাহি ট্রাক আসছিলো। পথিমধ্যে বাসটি রং সাইডে এসে ট্রাকটিকে সামনা সামনি ধাক্কা দেয়া। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার দুলাল খান নিহত হয়। এ ঘটনায় অন্তত ২৫ আহত হয়।












