ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন বিভাগের উদ্যোগে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় প্রস্তুতি কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম, ঝালকাঠি সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সারজিল। উপজেলা পর্যায়ের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় অন্যদের মধ্যে বিভাগীয় বন কর্মকর্তা ও সামাজিক বনায়ন বরিশালের কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী স্বাগত বক্তব্য ও ঝালকাঠি জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জাকিরুল হক সরকার বক্তব্য রাখেন।
সভায় আগামী ২৪ জুলাই থেকে ৩০জুলাই পর্যন্ত ৭দিনব্যাপী ঝালকাঠির শিল্পকলা একাডেমী চত্বরে বৃক্ষ ও ফলজ মেলা অনুষ্ঠিত হবে। উদ্ভোধনী দিন জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে সকাল ১০টায় র্যালী বের হবে এবং জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে। শিল্পকলা একাডেমি মিলনায়তনে সপ্তাহের উদ্ভোধনী অনুষ্ঠানের আলোচনা হবে। মেলায় ৩০টি স্টলে বিভিন্ন বনজ ও ফলজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির জন্য উন্মুক্ত রাখা হবে। সমাপনী দিনে স্টলে অংশগ্রহণকারী নার্সারীসহ অন্যান নার্সারী প্রতিষ্ঠানের মধ্য থেকে ৩জনকে পুরস্কৃত করা হবে।
সভায় বিভাগীয় বন কর্মকর্তা জানিয়েছেন এই বৃক্ষ মেলা শেষ হওয়ার পরে বন্য প্রাণী বিশেষ করে মেছো বিড়ালসহ বন্য প্রাণী সংরক্ষনের জন্য একটি পৃথক সভা অনুষ্ঠানের আয়োজন করা হবে।










