ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প দুইয়ের ঝালকাঠিতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজবেসার আয়োজনে এ অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সমাজসেবার উপপরিচালক শাহপার পারভীন।
উপজেলা নির্বাহী অফিসরি ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ বক্তব্য রাখেন।
সেমিনারে সরকারি কর্মকর্তা সাংবাদিক সহ বিভিন্ন প্রান্তিক পেশাজীবীরা অংশগ্রহন করেন। সদর সহ তিনটি উপজেলায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে দ্বিতীয় ফেইজে ১০ দিন করে প্রশিক্ষণ দিয়ে অর্থ সহায়তায় করা হবে।










