ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কনফারেন্স হলে পুলিশ-ম্যাজিষ্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত এই কনফারেন্সে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাসনীম জোয়ারা সভাপতিত্ব করেন।
ঝালকাঠি জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে এবছরের জানুয়ারী থেকে এপ্রিল মাস পর্যন্ত ১৪৮৯টি মামলা দায়ের হয়েছে এবং একই সময়ে এই চার মাসে ১৫০১টি মামলা নিষ্পত্তি হয়েছে। বর্তমানে মামলা দায়েরের চেয়ে নিষ্পত্তির গতি বেশি হচ্ছে। বর্তমানে আদালতে ৪৪০৫টি মামলা বিচারাধীন রয়েছে। ম্যাজিষ্ট্রেট আদালতগুলি এই ৪মাসে ৫৭৫জন সাক্ষীকে আদালতে উপস্থিত করে সাক্ষ্য নিয়েছে।
এই কনফারেন্সে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটগণসহ ৪টি থানার অফিসার্স ইনচার্জ, র্যাব, পিবিআই, দুদক, জেলা সমাজসেবা নিরাপদ খাদ্য পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর ও কোর্ট সংশ্লিষ্ট সিএসআই, বনবিভাগ, ওজোপাডিকো, পল্লি বিদ্যুৎ সমিতির অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।
এই চার মাসে মোটরযান আইনে হালসহ ৪১৫টি মামলা রয়েছে এরমধ্যে ৯৯টি মামলা পুলিশ সুপার কর্তৃক ২লাখ ৮৮ হাজার ৩০০ টাকা আদায় করে নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে ৩১৬টি মামলা মন্তুবী রয়েছে।
সভায় সোমন জারী ও গ্রেফতারী পরোয়ানা তামিল, পুলিশ কর্তৃক মামলার সাক্ষী উপস্থিত করণ, আদালতে আসা যাওয়ার পথে এবং আদালত চত্বরে সাক্ষীদের নিরাপত্তা, ইনকোয়ারির ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ, সময়মত মেডিকেল সার্টিফিকেট ও ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল, সম্পত্তি জব্দ করার বিষয়ে দ্রæত প্রতিবেদন দাখিল, বিচারক ও ম্যাজিষ্ট্রেটগণের নিরাপত্তা ব্যবস্থা, সময়মত মালখানা থেকে আদালতে আলামত উপস্থাপন, বিচারাধীন আসামীদের জেল হাজতে সময় মত উপস্থিত করণ এবং পুলিশ ও ম্যাজিষ্ট্রেসির মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধিকরণ ও মামলার দ্রæত নিষ্পত্তির জন্য পদক্ষেপ গ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে।










