ঝালকাঠি প্রতিনিধিঃ
ধর্মীয় আত্ম সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবায়ীতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৯দিনব্যাপী প্রশিক্ষন শেষ হয়েছে ।
ঝালকাঠি শ্রী শ্রী পাবলিক হরিসভা চত্বরে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট ধর্ম মন্ত্রনালয় বরিশালের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১১ টায় প্রশিক্ষণের সমাপনী ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় প্রধান অতিথি ছিলেন ।
হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টী গৌতম চন্দ্র বণিকের সভাপতিত্বে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ডা: অসীম কুমার সাহা, ভারপাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহা, প্রকল্পের জুনিয়র কনসাল্টেন্ট চম্পা সেন বিশেষ অতিথি ছিলেন । প্রকল্পের জুনিয়র কনসাল্টেন্ট জয়ন্ত চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে পাবলিক হরিসভার সেবাইত প্রজবাসী গোস্মামি, মাস্টার টেইনার দুলাল চক্রবতী , হিন্দূধর্মীয় নেতা পরিতোষ দাস উপস্থিত ছিলেন । কর্মশালায় ২৫ জন সেবায়ী ও পুরোহিত অংশগ্রহণ করছে। ৯দিনের এই প্রশিক্ষনে এদেরকে হিন্দু আইন, পূজা পদ্ধতি, স্বাস্থ্য সেবা, ভ‚মি আইন ও আইসিটি বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়।










