ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় প্রচলিত হাটবাজারের সাথে জেলার ৪টি উপজেলার অস্থায়ী ২০টি পশুর হাট অনুমোদন দিয়েছে জেলা প্রশাসক। ৩০টি আবেদনের মধ্যে মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে এই ২০টি হাট নীতিমালা অনুযায়ী চ‚ড়ান্ত হয়েছে।
ঝালকাঠি হাটগুলির মধ্যে বিকনা নতুন স্টেডিয়াম পশুর হাট, ৯নং ওয়ার্ডের বড় মিল সংলগ্ন মাঠ, সদর উপজেলার গাবখান ইউনিয়নের গাবখান বাজার, শেখেরহাট ইউনিয়নের পুলিশ ফাড়ি সংলগ্ন বালুর মাঠ, নবগ্রাম ইউনিয়নের শীবগঞ্জ হাট, নলছিটি উপজেলার পৌর এলাকার পশুর হাট, নাচন মহল ইউনিয়নের মুখিয়ার হাট, মোল্লারহাট ইউনিয়নের বৈশাখীয়া চৌমাথা পশুর হাট, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন আমতলা হাট, বড়ইয়া ইউনিয়ন উত্তম পুর হাট, রাজাপুর গালুয়া ইউনিয়নের কাঠাখালী হাট, গালুয়া ইউনিয়নের গালুয়া বাজার, রাজাপুর উপজেলার সাতুরিয়া কাঠিপাড়া তালুকদার হাট, বড়ইয়া ইউনিয়নের নিজামীয়া হাট, গালুয়া ইউনিয়নের ঝালোবাড়ি হাট, কাঠালিয়া উপজেলায় আমুয়া পশ্চিমপাড় সংলগ্ন মাঠ, কাঠালিয়া সদর ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন মাঠ, শৌলজালিয়া বাজার সংলগ্ন মাঠ, শৌলজালিয়া বটতলা দোকানের হাটে অস্থায়ী পশুর হাটের অনুমতি দেয়া হয়েছে।
ঝালকাঠি জেলায় স্থায়ী ৮৫টি হাট বাজার রয়েছে এরমধ্যে সদর উপজেলায় ১৬টি, নলছিটি ২৫টি, কাঠালিয়ায় ১৪টি ও রাজাপুর উপজেলায় ৩০টি।










