ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ৩১ দফা বাস্তবয়নের লক্ষে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, প্রধানবক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু।
ধানসিঁড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুলাহ আল মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি জিএম সবুর কামরুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ডেপুটি এ্যর্টোনি জেনারেল এ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. হেদায়েতুল ইসলাম সোহেল।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনরে নেতা-র্কমীরা উপস্থতি ছিলেনে।










